আলোচনা বন্ধ করতে শর্ত চাপানো ঠিক নয়, কোনও ইস্যু থেকে সরকার পালায় না: কিরেন রিজিজু
নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): সংসদে চলতে থাকা অচলাবস্থা নিয়ে বিরোধীদের নিশানা করে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বিরোধীরা আলোচনার সময় নিজেদের বক্তব্য রাখতে পারেন। কিন্তু আলোচনা বন্ধ করার জন্য শর্ত চাপানো গণতান্ত্রিক পরম্পরার
কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু


নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): সংসদে চলতে থাকা অচলাবস্থা নিয়ে বিরোধীদের নিশানা করে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বিরোধীরা আলোচনার সময় নিজেদের বক্তব্য রাখতে পারেন। কিন্তু আলোচনা বন্ধ করার জন্য শর্ত চাপানো গণতান্ত্রিক পরম্পরার পরিপন্থী।

বুধবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু বলেন, সংসদে আলোচনা হলে প্রত্যেক সাংসদের নিজের বক্তব্য রাখার পূর্ণ অধিকার রয়েছে। কংগ্রেস হোক বা অখিলেশ যাদব—সকলেই নিজেদের মতামত খোলাখুলি রাখতে পারেন। কিন্তু আলোচনা বন্ধ করার জন্য অজুহাত তৈরি করা ঠিক নয়।

তিনি বলেন, সরকার কোনও ইস্যু থেকে পালিয়ে যায় না। গণতন্ত্রে সরকারের দায়িত্ব হল জনগণকে তার কাজকর্ম সম্পর্কে অবহিত করা এবং সংসদে প্রতিটি বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত থাকা।

বিরোধীদের উদ্দেশে সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, এমন কোনও মনোভাব গ্রহণ করা উচিত নয় যার ফলে সংসদে আলোচনাই সম্ভব না হয়। তিনি বলেন, সংসদের কার্যক্রম নির্ধারিত নিয়ম অনুযায়ী চলে। প্রথমে আলোচনা হতে না দিয়ে পরে বলা যে কথা বলার সুযোগ দেওয়া হয়নি—এটি কোনওভাবেই যুক্তিসঙ্গত নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande