তৃতীয় দিনেও ব্যাহত সংসদের কাজকর্ম, দু'টো পর্যন্ত মুলতুবি লোকসভা ও রাজ্যসভার অধিবেশন
নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশনের তৃতীয় দিনেও বিরোধীদের তুমুল হইহট্টগোলে ব্যাহত হলো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। ব্যাপক হৈচৈযের জন্য সংসদের উভয়কক্ষের অধিবেশন প্রথমে দুপুর বারোটা এবং পরে দুপুর দু''টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে।
২০ জুলাই থেকে শুরু সংসদের বাদল অধিবেশন, চলবে ১৩ আগস্ট পর্যন্ত


নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): সংসদের বাদল অধিবেশনের তৃতীয় দিনেও বিরোধীদের তুমুল হইহট্টগোলে ব্যাহত হলো লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। ব্যাপক হৈচৈযের জন্য সংসদের উভয়কক্ষের অধিবেশন প্রথমে দুপুর বারোটা এবং পরে দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটা থেকে শুরু হয় সংসদের উভয়কক্ষের অধিবেশন।

সভার কাজ শুরু হওয়ার পর থেকেই নিট পরীক্ষার প্রশ্নফাঁস-সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলের সাংসদরা হট্টগোল করেন। তুমুল হৈচৈযের জন্য প্রথমে দুপুর বারোটা পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরে অধিবেশন শুরু হলেও, শান্তি ফেরেনি, তাই দু'টো পর্যন্ত লোকসভা ও রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। এদিন সংসদ চত্বরে মকর দ্বারেও বিক্ষোভ দেখান কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande