
নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বুধবার দেখা করলেন এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার। সঙ্গে ছিলেন এনসিপি-এসসিপি দলের সাংসদ সুপ্রিয়া সুলে। এদিন সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রবীণ নেতা তথা রাজ্যসভার সাংসদ শরদ পওয়ার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নানা বিষয়ে কথা হয়েছে শরদ পওয়ার ও সুপ্রিয়া সুলের। তবে, আলোচনার বিষয়বস্তু জানা যায়নি। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, রাজ্যসভার সাংসদ শরদ পওয়ার ও লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। জনকেন্দ্রিক নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়ে থাকতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ