রাহুল গান্ধীর গ্রেফতারি গণতন্ত্রবিরোধী, নিট বন্ধ করতে শিক্ষা বিষয়কে রাজ্য তালিকায় ফেরানো হোক: বিজয়
চেন্নাই, ২২ জুলাই (হি.স.): নিট পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে দিল্লিতে আন্দোলনরত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর গ্রেফতারের তীব্র নিন্দা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা তামিলগা ভেত্রি কাজাগম (টিভিকে)-এর প্রধান বিজয়। তিনি এই ঘটনাকে গণতান্ত্র
রাহুল গান্ধীর গ্রেফতারি গণতন্ত্রবিরোধী, নিট বন্ধ করতে শিক্ষা বিষয়কে রাজ্য তালিকায় ফেরানো হোক: বিজয়


চেন্নাই, ২২ জুলাই (হি.স.): নিট পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে দিল্লিতে আন্দোলনরত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর গ্রেফতারের তীব্র নিন্দা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা তামিলগা ভেত্রি কাজাগম (টিভিকে)-এর প্রধান বিজয়। তিনি এই ঘটনাকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে মন্তব্য করে বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত ছাত্র ও যুবকদের কণ্ঠরোধ না করে তাঁদের উদ্বেগের সমাধান করা।

উল্লেখ্য, নিট পরীক্ষায় কথিত অনিয়মের প্রতিবাদে ২০ জুলাই থেকে দিল্লির যন্তর-মন্তরে ককরোচ জনতা পার্টির কর্মীরা লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে কাঁদানে গ্যাসের শেল ছোড়া এবং লাঠিচার্জের অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর ছাত্রদের সমর্থনে এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেসের একাধিক নেতা। এরপর তাঁদের গ্রেফতার করা হয়। এই ঘটনার পর বিভিন্ন বিরোধী দল কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে।

এই পরিস্থিতিতে নিজের দল টিভিকে-র এক্স হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিতে মুখ্যমন্ত্রী বিজয় বলেন, নিট পরীক্ষায় কথিত অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত যুবকদের সমর্থনে যাওয়া রাহুল গান্ধী-সহ অন্যান্য বিরোধী নেতাদের গ্রেফতারি গণতন্ত্রবিরোধী। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ নিন্দনীয় বলেও মন্তব্য করেন তিনি। দিল্লির ঘটনার নিন্দা জানিয়ে সংসদ চত্বরে বিরোধী দলগুলির আয়োজিত প্রতিবাদ কর্মসূচিকে টিভিকে পূর্ণ সমর্থন জানাচ্ছে বলেও জানান বিজয়।

বিজয় বলেন, নিট পরীক্ষা নিয়ে তাঁর দলের অবস্থান শুরু থেকেই স্পষ্ট এবং অনড়। তাঁর মতে, এই পরীক্ষা ব্যবস্থা পড়ুয়া এবং তাঁদের পরিবারের উপর অপ্রয়োজনীয় মানসিক ও সামাজিক চাপ তৈরি করে। রাজনৈতিক সুবিধা নেওয়া বা মিথ্যা আশ্বাস দেওয়ার পরিবর্তে এই সমস্যার একটি সুনির্দিষ্ট সাংবিধানিক সমাধান খোঁজা প্রয়োজন বলেও তিনি জানান।

বিবৃতিতে বলা হয়েছে, নিটের মতো কেন্দ্রীয় পরীক্ষা ব্যবস্থা বন্ধ করতে হলে শিক্ষা বিষয়কে ফের রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। বিজয়ের মতে, এটাই এই সমস্যার স্থায়ী সমাধান। যদি তাৎক্ষণিকভাবে তা সম্ভব না হয় এবং কোনও সাংবিধানিক বা আইনি বাধা থাকে, তাহলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা তৈরি করা যেতে পারে। এর মাধ্যমে শিক্ষা ও চিকিৎসা শিক্ষার মতো বিষয়ে রাজ্যগুলিকে আরও বেশি ক্ষমতা দেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, শিক্ষা এবং চিকিৎসা শিক্ষার মতো বিষয়ে রাজ্যগুলির পূর্ণ অধিকার থাকলে স্থানীয় প্রয়োজন অনুযায়ী নীতি তৈরি করা সম্ভব হবে এবং পড়ুয়াদের স্বার্থ আরও ভালোভাবে সুরক্ষিত করা যাবে। বিজয়ের দাবি, দল প্রতিষ্ঠার সময় আয়োজিত শিক্ষা পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও এই বিষয়ে তাঁদের নীতি ও দৃষ্টিভঙ্গি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল।

ছাত্র এবং সাধারণ মানুষের আবেগকে সম্মান করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বিজয় বলেন, দেশজুড়ে যে দাবি উঠছে, তাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande