বিশ্ব জুনিয়র স্কোয়াশে কোয়ার্টার ফাইনালে উঠলেন অনাহাত, টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন আর্যবীর
অন্টারিও(কানাডা), ২৩ জুলাই (হি.স.): বুধবার কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত বিশ্ব স্কোয়াশ জুনিয়র ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপের মহিলাদের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে শীর্ষ বাছাই ভারতীয় অনাহাত সিং মালয়েশিয়ার ডয়েস ইয়ে সান লি-কে সহজেই পরাজিত করেছেন। মহি
বিশ্ব জুনিয়র স্কোয়াশে কোয়ার্টার ফাইনালে উঠলেন অনাহাত, টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন আর্যবীর


অন্টারিও(কানাডা), ২৩ জুলাই (হি.স.): বুধবার কানাডার অন্টারিওতে অনুষ্ঠিত বিশ্ব স্কোয়াশ জুনিয়র ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপের মহিলাদের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে শীর্ষ বাছাই ভারতীয় অনাহাত সিং মালয়েশিয়ার ডয়েস ইয়ে সান লি-কে সহজেই পরাজিত করেছেন।

মহিলাদের বিশ্ব র্যাঙ্কিংয়ে ২০ নম্বরে থাকা এবং গত বছরের ব্রোঞ্জ পদকজয়ী আনাহাত প্রি-কোয়ার্টার ফাইনালে তার ১৩/১৬ বাছাই প্রতিপক্ষকে ১১-৪, ১১-৮, ১১-৩ গেমে হারিয়েছেন এবং পরবর্তী পর্বে তিনি মিশরীয় ৫/৮ বাছাই হাবিবা রিজকের মুখোমুখি হবেন। বর্তমান এশিয়ান অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন ও ৫/৮ বাছাই আর্যবীর দেওয়ান আমেরিকান ৯/১২ বাছাই ইয়াসিন শালাবির কাছে ৪-১১, ১-১১, ৫-১১ সেটে হেরে গেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande