কমনওয়েলথ গেমসে মাঠে নামার আগেই ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন লাভলিনা
কলকাতা,২৩ জুলাই (হি.স.): কমনওয়েলথ গেমসে মাঠে নামার আগেই ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন লাভলিনা। মহিলা ৭৫ কেজি বক্সিংয়ে সেমিফাইনালে উঠে গেলেন লাভলিনা বরগোহাঁই। কোয়ার্টার ফাইনালে বাই পাওয়ায় লাভলিনাকে কোনও ম্যাচ খেলতে হয়নি। সরাসরি শেষ চারে পৌঁছে যাওয়
কমনওয়েলথ গেমসে মাঠে নামার আগেই ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন লাভলিনা


কলকাতা,২৩ জুলাই (হি.স.): কমনওয়েলথ গেমসে মাঠে নামার আগেই ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন লাভলিনা। মহিলা ৭৫ কেজি বক্সিংয়ে সেমিফাইনালে উঠে গেলেন লাভলিনা বরগোহাঁই।

কোয়ার্টার ফাইনালে বাই পাওয়ায় লাভলিনাকে কোনও ম্যাচ খেলতে হয়নি। সরাসরি শেষ চারে পৌঁছে যাওয়ায় কমনওয়েলথ গেমসের নিয়ম অনুযায়ী তিনি পদক নিশ্চিত করেছেন।

মহিলাদের ৭৫ কেজি বক্সিং ইভেন্টের সেমিফাইনালে ভারতের লভলিনা বরগোহাঁই টুভালুর বক্সার টিকেবিপি তাফাকি-র মুখোমুখি হবেন। সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাওয়ায় তাঁর পদক ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে এবং আগামী ৩১ জুলাই তিনি এই লড়াইয়ে নামবেন।

উল্লেখ, গ্লাসগোতে উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহক হিসেবেও দায়িত্ব পালন করবেন লাভলিনা। ফলে উদ্বোধনের আগেই ভারতের হয়ে প্রথম পদক নিশ্চিত করার কৃতিত্ব অর্জন করলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande