এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের সময়সূচী ঘোষণা
কলকাতা, ২৩ জুলাই (হি. স.): বৃহস্পতিবার জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ও মহিলা ক্রিকেট টুর্নামেন্টের সময়সূচী ঘোষণা করা হয়েছে। উভয় ভারতীয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করবে। মহিলাদের প্রতিযোগিতাটি হ
এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেট দলের সময়সূচী ঘোষণা


কলকাতা, ২৩ জুলাই (হি. স.): বৃহস্পতিবার জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০২৬ এশিয়ান গেমসের পুরুষ ও মহিলা ক্রিকেট টুর্নামেন্টের সময়সূচী ঘোষণা করা হয়েছে।

উভয় ভারতীয় দলই সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করবে। মহিলাদের প্রতিযোগিতাটি হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর আর পুরুষদের টুর্নামেন্টটি ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে।

ভারতের পুরুষ ও মহিলা দল চার বছর আগে এই

প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিল।

২০২৬ এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেট:

কোয়ার্টার ফাইনাল:

ভারত বনাম জাপান

বাংলাদেশ বনাম চীন

শ্রীলঙ্কা বনাম মালয়েশিয়া

পাকিস্তান বনাম থাইল্যান্ড

সেমিফাইনাল:

*ভারত/জাপান বনাম বাংলাদেশ/চিন

*শ্রীলঙ্কা/মালয়েশিয়া বনাম পাকিস্তান/থাইল্যান্ড

২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট গ্রুপ:

গ্রুপ এ : আফগানিস্তান, জাপান, নেপাল

গ্রুপ বি : হংকং, চিন, মালয়েশিয়া, ওমান

কোয়ার্টার ফাইনাল:

*ভারত বনাম টিবিডি

*পাকিস্তান বনাম টিবিডি

*শ্রীলঙ্কা বনাম টিবিডি

*বাংলাদেশ বনাম টিবিডি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande