বৃহস্পতিবার গ্লাসগোতে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬
কলকাতা, ২৩ জুলাই (হি.স.): বৃহস্পতিবার গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। চারটি ভেন্যুতে মাত্র ১০টি খেলা নিয়ে আয়োজিত এই গেমসে প্রতিযোগিতার তীব্রতা বজায় রেখে স্থায়িত্ব, ব্যয় সাশ্রয় এবং প্যারা স্পোর্টস কর্মসূচির
আজ গ্লাসগোতে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬, ভারতীয় সময় কখন দেখবেন এই গেমসের লাইভ


কলকাতা, ২৩ জুলাই (হি.স.): বৃহস্পতিবার গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। চারটি ভেন্যুতে মাত্র ১০টি খেলা নিয়ে আয়োজিত এই গেমসে প্রতিযোগিতার তীব্রতা বজায় রেখে স্থায়িত্ব, ব্যয় সাশ্রয় এবং প্যারা স্পোর্টস কর্মসূচির সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানটি বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী এবং ভারতীয় সময় রাত ১০:৩০-এ শুরু হবে। এই প্রতিযোগিতায় ৭৪টি দেশের প্রায় ৩,০০০ অ্যাথলেট অংশগ্রহণ করছেন।

সংক্ষিপ্ত কর্মসূচি সত্ত্বেও, ভারতের জন্য এই গেমস কমনওয়েলথের অন্যতম ক্রীড়া পরাশক্তি হিসেবে নিজেদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার আরেকটি সুযোগ। ২০২৬ কমনওয়েলথ গেমস ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে । ডিডি ফ্রি ডিশ- এর মাধ্যমে ডিডি স্পোর্টস টিভি চ্যানেলেও গেমসটি সরাসরি সম্প্রচার করা হবে ।

গ্লাসগো ২০২৬ কমনওয়েলথ গেমসের প্রধান স্টেডিয়াম ও ভেন্যুগুলোর বিবরণ নিচে দেওয়া হলো:

স্কটস্টাউন স্টেডিয়াম: এটি গেমসের প্রধান অ্যাথলেটিকস হাব, যেখানে সব ধরনের ট্র্যাক এবং ফিল্ড ইভেন্ট অনুষ্ঠিত হবে।

টোলক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টার: সাঁতার এবং প্যারা-সাঁতারের ইভেন্টগুলোর জন্য এটি প্রধান ভেন্যু।

এছাড়া অন্যান্য মূল স্টেডিয়াম গুলোর মধ্যে রয়েছে -গ্লাসগো ইন্টারন্যাশনাল এরিনা এবং স্কটিশ ইভেন্ট ক্যাম্পাস।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande