অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথে ফুলবাড়িতে দুর্ঘটনা, মৃত বাবা
জলপাইগুড়ি, ২৪ জুলাই (হি.স.): অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথেই মৃত্যু হলো বাবার। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির জটিয়াকালি সংলগ্ন এলাকায়। পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গেছে, মৃত ব্যক্তির
অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথে ফুলবাড়িতে দুর্ঘটনা, মৃত বাবা


জলপাইগুড়ি, ২৪ জুলাই (হি.স.): অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথেই মৃত্যু হলো বাবার। বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ির জটিয়াকালি সংলগ্ন এলাকায়। পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গেছে, মৃত ব্যক্তির নাম টুকরু মহম্মদ। তিনি ফুলবাড়ির ছোবাভিটা এলাকার বাসিন্দা ছিলেন।

শুক্রবার স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে আমাইদিঘীতে অসুস্থ মেয়ের বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই জটিয়াকালি এলাকায় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক গাড়িটির সন্ধান চালাচ্ছে ও পুরো ঘটনার তদন্ত করছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande