
নয়ডা, ২৫ জুলাই (হি. স.): উত্তর প্রদেশের নয়ডা জেলায় দুটি ভিন্ন এলাকায় পথ দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে । জেলার পুলিশ একটি মৃতদেহ শনাক্ত করেছে এবং দ্বিতীয় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটেচেছে দাদরি থানা এলাকায়, যেখানে শুক্রবার গভীর রাতে দাদরি বাইপাসের কাছে এক বেপরোয়া চালক ট্রাক্টর দিয়ে এক যুবককে চাপা দিলে তিনি আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে হাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।
একইভাবে,অন্য এক ঘটনায় মৃতের নাম রামনারায়ণ যাদব (৪৮) । সেক্টর ৩৯ থানার অন্তর্গত এলাকায় একটি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত কে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে এবং পরবর্তী পদক্ষেপ নিচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন