খানাকুলে জোরদার নাকা চেকিং
আরামবাগ , ২৫ জুলাই (হি.স.): শনিবার হুগলির খানাকুল থানার উদ্যোগে জোরদার নাকা চেকিং অভিযান চালানো হয় তিলকচক এলাকায়। আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধমূলক কার্যকলাপ রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করে পুল
খানাকুলে নাকা চেকিং


আরামবাগ , ২৫ জুলাই (হি.স.): শনিবার হুগলির খানাকুল থানার উদ্যোগে জোরদার নাকা চেকিং অভিযান চালানো হয় তিলকচক এলাকায়। আইন-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধমূলক কার্যকলাপ রোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানের সময় বিভিন্ন যানবাহন থামিয়ে তাদের নথিপত্র পরীক্ষা করা হয়। পাশাপাশি চালকদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির বৈধ কাগজপত্র, হেলমেট ব্যবহার এবং অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হয়। সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপরও বিশেষ নজরদারি চালানো হয়।

খানাকুল থানার পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত এই ধরনের নাকা চেকিংয়ের মাধ্যমে অপরাধ দমনের পাশাপাশি সড়ক নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতন করার কাজও করা হচ্ছে। পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। তাঁদের মতে, নিয়মিত নজরদারি থাকলে অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

পুলিশের এই বিশেষ নাকা চেকিং অভিযানে তিলকচক এলাকায় কিছু সময়ের জন্য কড়া নিরাপত্তা বলয় তৈরি হলেও সাধারণ মানুষের চলাচলে যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখা হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande