ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে ঋতব্রতর প্রতিক্রিয়া, “আরও আগে হওয়া উচিত ছিল, তবে দেরিতে হলেও ভালো”
কলকাতা, ২৫ জুলাই (হি. স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আরও আগে হওয়া উচিত ছিল। তবে দেরিতে হলেও এই পদক্ষেপকে স্ব
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে ঋতব্রতর প্রতিক্রিয়া, “আরও আগে হওয়া উচিত ছিল, তবে দেরিতে হলেও ভালো”


কলকাতা, ২৫ জুলাই (হি. স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ আরও আগে হওয়া উচিত ছিল। তবে দেরিতে হলেও এই পদক্ষেপকে স্বাগত জানান তিনি।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, “পদত্যাগ আরও কিছুটা আগে হওয়া উচিত ছিল। তবে দেরিতে হলেও ভালো। প্রধানমন্ত্রী কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। আমরা আশা করছি, সরকার নিশ্চিত করবে যাতে ভবিষ্যতে আর কোনও প্রশ্নপত্র ফাঁস না হয়। কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে, তবে তার গুরুত্ব তখনই থাকবে, যখন সরকার ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস রুখতে সক্ষম হবে।”

উল্লেখ্য, সাম্প্রতিক নিট-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দীর্ঘ আন্দোলন, বিরোধীদের লাগাতার চাপ এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবির মধ্যেই শনিবার ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর পদক্ষেপ এবং নতুন ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande