নয়ডায় গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু, গ্রেফতার গাড়ির চালক
নয়ডা, ২৫ জুলাই (হি. স.): উত্তর প্রদেশের নয়ডা জেলায় গাড়ি ও বাইকের সংঘর্ষে পথ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সেক্টর ১১৩ থানার অন্তর্গত পার্থালা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনায় বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক লোক জ
নয়ডায় গাড়ির ধাক্কায় বাইক চালকের মৃত্যু, গ্রেফতার গাড়ির চালক


নয়ডা, ২৫ জুলাই (হি. স.): উত্তর প্রদেশের নয়ডা জেলায় গাড়ি ও বাইকের সংঘর্ষে পথ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে সেক্টর ১১৩ থানার অন্তর্গত পার্থালা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে । দুর্ঘটনায় বাইক আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক লোক জড়ো হয়ে গাড়ির চালককে আটক করে। পুলিশ চালককে গ্রেফতার করেছে।

শনিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃতের নাম আদিত্য (২৮)। তিনি তার বাইক চালাচ্ছিলেন, তখন পার্থালা গ্রামের কাছে এক গাড়ির চালক বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে তাকে ধাক্কা দেয়। ফলে আদিত্য ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তিনি আরও জানান, পথচারীরা চালক চিরাগকে আটক করে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande