নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মিছিলের অনুমতির চেয়এ হাইকোর্টে তৃণমূল ছাত্র পরিষদ, বিশেষ বেঞ্চে হবে শুনানি
কলকাতা, ২৫ জুলাই (হি.স.): নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ক্ষেত্রে কথিত দুর্নীতির প্রতিবাদে শনিবার কলকাতায় প্রস্তাবিত মিছিলের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। মামলার শুনানির জন্য শনিবার ছুটির দিনেও হ
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ২৫ জুলাই (হি.স.): নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ক্ষেত্রে কথিত দুর্নীতির প্রতিবাদে শনিবার কলকাতায় প্রস্তাবিত মিছিলের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। মামলার শুনানির জন্য শনিবার ছুটির দিনেও হাইকোর্টের বিশেষ বেঞ্চ বসছে।

টিএমসিপির বক্তব্য, তারা ২৩ জুলাই কলকাতা পুলিশের কাছে মিছিলের অনুমতি চেয়েছিল। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী শনিবার দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পদ্মপুকুর থেকে সিআইটি রোড হয়ে মৌলালী মোড় পর্যন্ত পথযাত্রার পরিকল্পনা ছিল। তবে পুলিশ অনুমতি দিতে অস্বীকার করায় সংগঠনটি আদালতের শরণাপন্ন হয়।

সংগঠনের পক্ষ থেকে জরুরি শুনানির আবেদন জানানো হয়েছে। এই মামলার শুনানি শনিবার দুপুর প্রায় তিনটেয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বিশেষ বেঞ্চে হবে। প্রস্তাবিত মিছিলের অনুমতি দেওয়া হবে কি না, আদালত তা স্থির করবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande