উত্তম কুমারের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি বিজেপি নেতৃত্বের
কলকাতা, ২৪ জুলাই (হি.স.) : শুক্রবার মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস| এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানালেন বিজেপির নেতা নেত্রীরা| প্রাক্তন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেল এ শ্রদ্ধা জানিয়ে লেখ
উত্তম কুমারের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি বিজেপি নেতৃত্বের


কলকাতা, ২৪ জুলাই (হি.স.) : শুক্রবার মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস| এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানালেন বিজেপির নেতা নেত্রীরা|

প্রাক্তন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেল এ শ্রদ্ধা জানিয়ে লেখেন, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, মহানায়ক উত্তম কুমার-এর প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

তাঁর অসাধারণ অভিনয়, অনন্য ব্যক্তিত্ব এবং কালজয়ী সৃষ্টি আজও বাঙালির হৃদয়ে অমলিন। বাংলা সিনেমার স্বর্ণযুগের এই উজ্জ্বল নক্ষত্র আগামী প্রজন্মের কাছেও চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

শ্রদ্ধাঞ্জলি, মহানায়ক।

বিজেপি কার্যকর্তা কৌস্তভ বাগচী এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেল এ লেখেন, মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি শুধু একজন কিংবদন্তি অভিনেতাই নন, তিনি এক অনন্ত আবেগ, এক স্বর্ণযুগের প্রতীক। তাঁর অসাধারণ অভিনয়, ব্যক্তিত্ব ও শিল্পসাধনা আজও প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে।

তাঁর অমর সৃষ্টি ও অবদান বাংলা সিনেমার আকাশে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।

শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করি মহানায়ক উত্তম কুমারকে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande