সুতির পরিত্যক্ত গোডাউন থেকে উদ্ধার ১২টি তাজা বোমা, সিআইডির বোম স্কোয়াডের তৎপরতায় নিষ্ক্রিয় বিস্ফোরক
সুতি (মুর্শিদাবাদ), ২৪ জুলাই (হি. স.) : শুক্রবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার অন্তর্গত বালিয়াঘাটির একটি পরিত্যক্ত গোডাউন থেকে ১২টি তাজা বোমা, প্রায় ২ কেজি বোমা তৈরির বারুদ এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। জা
বোমা উদ্ধার


সুতি (মুর্শিদাবাদ), ২৪ জুলাই (হি. স.) : শুক্রবার মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানার অন্তর্গত বালিয়াঘাটির একটি পরিত্যক্ত গোডাউন থেকে ১২টি তাজা বোমা, প্রায় ২ কেজি বোমা তৈরির বারুদ এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ ওই গোডাউনে অভিযান চালায়। তল্লাশির সময় বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।ঘটনার খবর পেয়ে সিআইডির বোম স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার হওয়া বোমাগুলি নিরাপদে নিষ্ক্রিয় করার কাজ শুরু করে। পরে সুতির কাশিমনগরের বাজে গাজিপুর হাসপাতাল চত্বর সংলগ্ন একটি আমবাগানে নিয়ন্ত্রিত উপায়ে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। পুরো অভিযানে সুতি থানার পুলিশ ও সিআইডির বোম স্কোয়াডের সদস্যরা উপস্থিত ছিলেন।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিস্ফোরকগুলি কোনও অসামাজিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়ে থাকতে পারে। তবে কারা ওই পরিত্যক্ত গোডাউনে এত বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক রেখে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।ঘটনার পর গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুতি থানার পুলিশ বিস্ফোরক মজুতের নেপথ্যে কারা জড়িত এবং এর সঙ্গে কোনও বৃহত্তর চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande