খড়ি নদীতে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা পেলেন স্কুলপড়ুয়া-সহ একাধিক যাত্রী; সেতুর দাবিতে সরব গ্রামবাসী
নাদনঘাট , ২৪ জুলাই (হি. স.) : পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার দাদপুর এলাকায় শুক্রবার সকালে খড়ি নদীতে একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন কয়েকজন স্কুলপড়ুয়া এবং স্থানীয় বাসিন্দা। নৌকাটি নদীর পাড়ে পৌঁছানোর মাত্র কয়েক স
নৌকাডুবি


নাদনঘাট , ২৪ জুলাই (হি. স.) : পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার দাদপুর এলাকায় শুক্রবার সকালে খড়ি নদীতে একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন কয়েকজন স্কুলপড়ুয়া এবং স্থানীয় বাসিন্দা। নৌকাটি নদীর পাড়ে পৌঁছানোর মাত্র কয়েক সেকেন্ড আগে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। তবে নদীর একেবারে কাছাকাছি থাকায় যাত্রীরা দ্রুত লাফ দিয়ে তীরে উঠে আসতে সক্ষম হন। ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাদপুর ও কুতিরডাঙ্গার মাঝখান দিয়ে বয়ে চলেছে খড়ি নদী। বর্ষার সময় নদীর জলস্তর বেড়ে যাওয়ার পাশাপাশি নদীতে ভেসে আসা পানা পারাপারের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। এদিনও নৌকাটি পানায় আটকে পড়ে ভারসাম্য হারিয়ে উল্টে যায়। পরে নৌকাটি সম্পূর্ণ ডুবে যায়।এই এলাকায় দীর্ঘদিন ধরে দড়ি টেনে ছোট নৌকায় নদী পারাপার করেন বাসিন্দারা। বর্ষাকালে অস্থায়ী বাঁশের সেতু তৈরি করা হলেও তা প্রায়ই জলের তোড়ে ভেঙে যায়। চলতি বছর এখনও সেই সেতু নির্মাণ করা হয়নি।ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, একটি স্থায়ী ব্রিজ তৈরি হলে প্রতিদিনের ঝুঁকিপূর্ণ পারাপার থেকে মুক্তি মিলবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande