
কলকাতা, ২৪ জুলাই (হি. স.) : শুক্রবার মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস| এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তম কুমারের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। শুক্রবার সমাজ মাধ্যম ফেসবুক পেজে তিনি লিখেছেন, মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও শ্রদ্ধা জানান উত্তম কুমারের প্রয়াণ দিবসে| তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের উজ্জ্বলতম নক্ষত্র ‘মহানায়ক’ উত্তম কুমারের প্রয়াণ দিবসে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।তাঁর অসামান্য অভিনয়, অনন্য ব্যক্তিত্ব এবং কালজয়ী সৃষ্টির মধ্য দিয়ে তিনি আজও প্রতিটি বাঙালির হৃদয়ে সমানভাবে জীবন্ত। প্রজন্মের পর প্রজন্ম ধরে তিনি প্রেরণার উৎস, আর তাঁর শিল্পসাধনা বাংলা সংস্কৃতির এক অমূল্য সম্পদ।শ্রদ্ধায় স্মরণ করি মহানায়ককে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত