প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের
নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভের ঘটনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন দেশের বিভিন্ন রাজ্যের শতাধিক আইনজীবী। ২১ জুলাইয়ের ওই ঘটনা নিয়ে লেখা চিঠিতে রাহুল গান্ধী, মল্লিক
প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভ, প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের


নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভের ঘটনায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন দেশের বিভিন্ন রাজ্যের শতাধিক আইনজীবী। ২১ জুলাইয়ের ওই ঘটনা নিয়ে লেখা চিঠিতে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, অখিলেশ যাদব-সহ একাধিক সাংসদের বিরুদ্ধে পূর্বানুমতি বা অনুমোদন ছাড়াই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে জমায়েত হওয়ার অভিযোগ তোলা হয়েছে।

আইনজীবীদের দাবি, অত্যন্ত সংবেদনশীল এবং উচ্চ নিরাপত্তা-বেষ্টিত এলাকায় এই ধরনের জমায়েত নিরাপত্তা, আইনশৃঙ্খলা এবং আইনের শাসন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এই ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

চিঠিতে ভবিষ্যতে উচ্চ নিরাপত্তা-বেষ্টিত ও সংরক্ষিত এলাকায় অনুমতিহীন বা বেআইনি বিক্ষোভ ঠেকাতে সুপ্রিম কোর্টের তরফে বিস্তৃত নির্দেশিকা জারির বিষয়টিও বিবেচনা করার আবেদন জানানো হয়েছে।

তবে আইনজীবীরা চিঠিতে স্পষ্ট করেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। কিন্তু সেই অধিকারও সংবিধান ও আইনের সীমার মধ্যে থেকেই প্রয়োগ করতে হবে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা এবং সাংবিধানিক পদাধিকারীদের নিরাপত্তার সঙ্গে যুক্ত এলাকায় এই বিষয়ে আরও সতর্কতা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande