
কলকাতা ২৪ জুলাই (হি. স.) : শুক্রবার বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবস| এই বিশেষ দিনে শ্রদ্ধা নিবেদন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সমাজ মাধ্যম ফেসবুক পেজে তিনি লিখেছেন- চলচ্চিত্র জগতের প্রাণপুরুষ মহানায়ক উত্তমকুমারের প্রয়াণ দিবসে জানাই অন্তরের শ্রদ্ধা ও প্রণাম।
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি সমাজ মাধ্যমে লেখেন, চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য|
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত