(আপডেট) নিট প্রশ্ন ফাঁসকাণ্ডে আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ধর্মতলা
কলকাতায় ২৪ জুলাই (হি. স.) : দেশজুড়ে নিট পরীক্ষা-সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদ আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়ল কলকাতায়। শুক্রবার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় কার্যত রণক্
(আপডেট) নিট প্রশ্ন ফাঁসকাণ্ডে আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র ধর্মতলা


কলকাতায় ২৪ জুলাই (হি. স.) : দেশজুড়ে নিট পরীক্ষা-সংক্রান্ত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদ আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়ল কলকাতায়। শুক্রবার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনায় কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা এলাকা।

শুক্রবার ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই), অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন এবং ‘ককরোচ জনতা পার্টি’র যৌথ আহ্বানে এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। দুপুর ৩টে ১০ মিনিট নাগাদ শিয়ালদহ থেকে শুরু হওয়া এই মিছিল ধর্মতলার দিকে অগ্রসর হয়। হাতে ব্যানার, পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে কলকাতার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্র-ছাত্রী এই মিছিলে অংশগ্রহণ করেন। আন্দোলনকারীদের প্রধান দাবি—নিট সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় ক্রমাগত অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এই দাবিতে শুক্রবার 'রাত জাগো' কর্মসূচিরও ডাক দেওয়া হয়েছে।

মিছিলটি ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে পৌঁছালে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ কোনো প্ররোচনা ছাড়াই আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা পুলিশকে লক্ষ্য করে জুতো ও জলের বোতল ছোঁড়ে এবং 'চোর চোর' স্লোগান দিতে থাকে। মুহূর্তে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাটিতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande