সামাজিক দায়বদ্ধতা পালনে উত্তমকুমারের ইতিবাচক পদক্ষেপ আজকের দিনে দৃষ্টান্ত; শ্রদ্ধাঞ্জলি প্রদেশ কংগ্রেসের
কলকাতায়, ২৪ জুলাই (হি.স.): শুক্রবার মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস| এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে| তাতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে তাঁর সামাজিক দায়বদ্ধতা পালনে ইতিবাচক পদক্ষেপকে| এদিন সমা
সামাজিক দায়বদ্ধতা পালনে উত্তমকুমারের ইতিবাচক পদক্ষেপ আজকের দিনে দৃষ্টান্ত; শ্রদ্ধাঞ্জলি প্রদেশ কংগ্রেসের


কলকাতায়, ২৪ জুলাই (হি.স.): শুক্রবার মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবস| এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফে| তাতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে তাঁর সামাজিক দায়বদ্ধতা পালনে ইতিবাচক পদক্ষেপকে|

এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রদেশ কংগ্রেসের তরফে উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে লেখা হয়েছে, ভারতীয় সিনেমার অন্যতম মাইলস্টোন, মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে সেই মহান শিল্পীর আত্মার প্রতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানাই সশ্রদ্ধ প্রণাম।

অভিনয়ের বাইরেও সামাজিক দায়বদ্ধতা পালনে উত্তমকুমারের ইতিবাচক পদক্ষেপ আজকের দিনে দৃষ্টান্ত। বাংলা সিনেমার শিল্পী ও কলা- কুশলীদের স্বার্থ রক্ষায় সমস্তরকম রাজনৈতিক কুটকচালির বাইরে থেকেও তিনি গঠন করেছিলেন 'শিল্পী সংসদ' এর মতো প্রতিষ্ঠান।

বাঙালির মননে ও নান্দনিকতাবোধে চিরকাল বেঁচে থাকবেন উত্তমকুমার।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande