নিট পেপার লিকের প্রতিবাদে কলকাতায় পড়ুয়াদের বিক্ষোভ, ডোরিনা ক্রসিংয়ে ভিড় নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা
কলকাতা, ২৪ জুলাই (হি. স.): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভে নামল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের (এআইডিএসও) সদস্যরা। শুক্রবার কলকাতার ডোরিনা ক্রসিং এলাকায় বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের একাংশের ব
নিট পেপার লিকের প্রতিবাদে কলকাতায় পড়ুয়াদের বিক্ষোভ, ডোরিনা ক্রসিংয়ে ভিড় নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা


কলকাতা, ২৪ জুলাই (হি. স.): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভে নামল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশনের (এআইডিএসও) সদস্যরা। শুক্রবার কলকাতার ডোরিনা ক্রসিং এলাকায় বিক্ষোভকে ঘিরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীদের একাংশের বিরুদ্ধে বোতল ছোড়ার অভিযোগও উঠেছে।

বিক্ষোভের জেরে ডোরিনা ক্রসিং এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পর্যাপ্ত পুলিশ বাহিনী।

অতিরিক্ত পুলিশ কমিশনার ডি.পি. সিং জানান, বিক্ষোভকারীদের মিছিল এখনও ধীরে ধীরে ডোরিনা ক্রসিংয়ের দিকে এগিয়ে আসছে। মিছিল সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিক্ষোভকারীদের নেতাদের সঙ্গে পূর্ণাঙ্গভাবে কথা বলা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, “মিছিল এখনও আসছে। আমরা অপেক্ষা করছি, যাতে পুরো মিছিলটি ডোরিনায় পৌঁছয়। বিক্ষোভকারীদের নেতাদের সঙ্গে কথা বলা হচ্ছে। কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্রসিংয়ে যাতে দীর্ঘক্ষণ ভিড় না থাকে, সে বিষয়ে তাঁদের বোঝানোর চেষ্টা চলছে।”

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, বিক্ষোভকারীদের ধর্মতলা পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে মিছিল অত্যন্ত ধীরগতিতে এগোনোয় পরিস্থিতি সামলাতে কিছুটা সময় লাগছে। তিনি বলেন, “আমাদের কাছে পর্যাপ্ত পুলিশ বাহিনী রয়েছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা সক্ষম। তবে আমরা বারবার চেষ্টা করছি, যাতে তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভ শান্তিপূর্ণই থাকে এবং কর্মসূচি শেষ হওয়ার পর তাঁরা নিরাপদে সেখান থেকে চলে যান।”

এদিকে, বিক্ষোভ চলাকালীন একাংশের বিরুদ্ধে বোতল ছোড়ার অভিযোগ ওঠে। পুলিশের তরফে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার জন্য বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে। ডোরিনা ক্রসিংয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায় জমায়েতের কারণে যান চলাচলেও প্রভাব পড়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande