আত্রেই নদীতে স্নান করতে নেমে নিখোঁজ কিশোর, জোরকদমে তল্লাশি
বালুরঘাট, ২৪ জুলাই (হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে শুক্রবার আত্রেই নদীতে স্নান করতে নেমে ১৭ বছর বয়সী এক কিশোরের জলে ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ, জেলা প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দল দ্রুত ঘটনাস্
আত্রেই নদীতে স্নান করতে নেমে নিখোঁজ কিশোর, জোরকদমে তল্লাশি


বালুরঘাট, ২৪ জুলাই (হি.স.): দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে শুক্রবার আত্রেই নদীতে স্নান করতে নেমে ১৭ বছর বয়সী এক কিশোরের জলে ডুবে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ, জেলা প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিখোঁজ কিশোরের নাম সাহিল কুমার (১৭)। সে বিহারের নওয়াদা জেলার বাসিন্দা ছিল। জানা গিয়েছে, সাহিল তার দুই বন্ধুর সঙ্গে তারাপীঠে পুজো দিতে এসেছিল। বৃহস্পতিবার রাতে পুজো দেওয়া শেষ করে তারা ভুল ট্রেনে উঠে পড়ে এবং যাত্রাপথে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে তারা নিজেদের বালুরঘাটে আবিষ্কার করে।

ফেরার ট্রেন বিকেলে থাকায় সময় কাটানোর জন্য তারা দুপুরবেলা আত্রেই নদীতে স্নান করার সিদ্ধান্ত নেয়। স্নান করার সময় সাহিল আচমকা গভীর জলে তলিয়ে যেতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা তাকে বাঁচানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ পৌঁছায় এবং উদ্ধারকাজ শুরু করে। জেলা প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা দল স্পিড বোটের সাহায্যে নদীতে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, সাহিলের দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ ও উদ্ধারকারী দল তার খোঁজে নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande