দেশের শিক্ষার্থীরাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিশ্চিত করেছে : মনীশ সিসোদিয়া
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): দেশের শিক্ষার্থীরাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিশ্চিত করেছে, বললেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে শনিবার এএপি নেতা ম
মনীশ সিসোদিয়া


নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.): দেশের শিক্ষার্থীরাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা নিশ্চিত করেছে, বললেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের বিষয়ে শনিবার এএপি নেতা মণীশ সিসোদিয়া বলেছেন, ধর্মেন্দ্র প্রধান স্বেচ্ছায় পদত্যাগ করেননি। দেশের শিক্ষার্থীরাই তাঁর পদত্যাগ নিশ্চিত করেছে। যদি এটি স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত হতো, তবে তা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সময়ই হওয়া উচিত ছিল। দেশের এখন একটি ব্যাপক শিক্ষাবিপ্লবের প্রয়োজন।

উল্লেখ্য, ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে, তা না হলে সরকারের সঙ্গে আলোচনার কোনও অর্থই নেই। শনিবার কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের আগে এ কথা জানিয়ে দিয়েছিলেন নিট আন্দোলনকারীরা। ঘটনাচক্রে, তার পরেই ধর্মেন্দ্রর ইস্তফা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande