(আপডেট) সিজেপির দাবিতে এফআইআর প্রত্যাহার ও ক্ষতিপূরণের আশ্বাস কেন্দ্রের
নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, আন্দোলন সংক্রান্ত মামলাগুলি নিয়ে সিজেপির দেওয়া লিখিত খসড়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এফআইআর-এর কপি সিজেপিকে দেওয়া হবে এবং আন
(আপডেট) সিজেপির দাবিতে এফআইআর প্রত্যাহার ও ক্ষতিপূরণের আশ্বাস কেন্দ্রের


নয়াদিল্লি, ২৫ জুলাই (হি. স.): ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, আন্দোলন সংক্রান্ত মামলাগুলি নিয়ে সিজেপির দেওয়া লিখিত খসড়া নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। এফআইআর-এর কপি সিজেপিকে দেওয়া হবে এবং আন্দোলনকারী ও আয়োজকদের বিরুদ্ধে কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে।

জেপি নাড্ডা বলেন, “আজ আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। তাঁরা একটি লিখিত খসড়া নিয়ে এসেছিলেন, যেখানে চলমান মামলাগুলি নিয়ে চারটি বিষয় উল্লেখ করা হয়েছিল। পাশাপাশি, আরও দুটি দাবি নিয়েও আলোচনা হয়েছে—কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ না নেওয়া এবং ক্ষতিপূরণ দেওয়া। তাঁদের পাঁচ দফা দাবিপত্র নিয়েও আলোচনা হয়েছে।”

তিনি বলেন, “আমরা তাঁদের এফআইআরগুলির কপি দেব এবং কোনও পদক্ষেপ নেওয়া হবে না। ক্ষতিপূরণের বিষয়ে সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে আমরাও তাঁদের প্রতি সহানুভূতিশীল। নিয়ম ও বিধি অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এবং যতটা সর্বোচ্চ সম্ভব, ততটাই দেওয়ার চেষ্টা করা হবে।”

সিজেপির তিনটি প্রধান দাবির মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে প্রতিশোধমূলক পদক্ষেপ না নেওয়ার বিষয়ে কেন্দ্রের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। নিট-সহ পরীক্ষা সংক্রান্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছেন জেপি নাড্ডা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande