
নয়া দিল্লি, ২৫ জুলাই (হি. স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর ও মামলা প্রত্যাহার এবং নিট-পরীক্ষা সংক্রান্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণের দাবিতে সিজেপির আন্দোলনের জট কাটল। শনিবার কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর সিজেপির তরফে জানানো হয়েছে, তাদের তিনটি প্রধান দাবিই মেনে নিয়েছে সরকার। এরপরই সদিচ্ছার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল ‘ককরোচ জনতা পার্টি’।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য