রাজস্থানে বৃষ্টির জেরে কমলা ও হলুদ সতর্কতা জারি
জয়পুর, ২৫ জুলাই (হি. স.): রাজস্থানে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এবং আবহাওয়া দফতর শনিবারের জন্য সমগ্র রাজ্যে কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে। ২৭ জুলাই পর্যন্ত বর্ষা সক্রিয় থাকবে এবং অনেক স্থানে
রাজস্থানে বৃষ্টির জেরে কমলা ও হলুদ সতর্কতা জারি


জয়পুর, ২৫ জুলাই (হি. স.): রাজস্থানে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। এবং আবহাওয়া দফতর শনিবারের জন্য সমগ্র রাজ্যে কমলা ও হলুদ সতর্কতা জারি করেছে। ২৭ জুলাই পর্যন্ত বর্ষা সক্রিয় থাকবে এবং অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ২৮ জুলাই থেকে বর্ষার সক্রিয়তা কিছুটা কমতে পারে।

শনিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার সিরোহি, যোধপুর, বারমের, পালি এবং জালোর সহ বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। সিরোহির মাউন্ট আবুতে সর্বোচ্চ ১৯৫ মিমি বৃষ্টিপাত হয়েছে। যোধপুরে, তিন ঘণ্টা ধরে চলা প্রবল বর্ষণে রাস্তাঘাট ডুবে যায় এবং অনেক নিচু এলাকায় হাঁটু সমান জল জমে। দোকান ও বাড়িতে জল ঢুকে যাওয়ায় বাসিন্দারাও ক্ষতির সম্মুখীন হয়েছেন। রাজ্যের অনেক স্থানে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। যোধপুরের বাপিনীতে ৮১ মিমি, শ্রীগঙ্গানগরের করণপুরে ৬৬ মিমি, পালির জাওয়াইয়ে ৯৭ মিমি, দেসুরিতে ৩৮ মিমি, পালি শহরে ২৭ মিমি, আজমীরের জাওয়াজায় ৫২ মিমি, সারওয়ারে ৫০ মিমি, বারমেরের কল্যাণপুরে ৫৭ মিমি, রাজসমন্দের গড়বরে ৪৭ মিমি এবং কুম্ভলগড়ে ২৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই একটানা বৃষ্টি রাজ্যের জলাধারগুলিতেও প্রভাব ফেলতে শুরু করেছে। বিগত কয়েকদিনে, সম্পূর্ণ শুকিয়ে যাওয়া ৪০টিরও বেশি বাঁধে জল ঢুকতে শুরু করেছে।

আবহ বিদরা জানিয়েছেন, আগামী দুই দিন উদয়পুর এবং যোধপুরের অনেক অংশে বর্ষা সক্রিয় থাকবে এবং বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, বিকানের, আজমের, কোটা, জয়পুর এবং ভরতপুর বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, রাজ্য জুড়ে বৃষ্টিপাতের বণ্টন অসম রয়েছে। বর্ষার দেরিতে আগমন এবং এর মাঝে দীর্ঘ দুর্বল সময়ের কারণে শুধুমাত্র বেওয়ার, বিকানের, দিদওয়ানা-কুচামান, ফালোদি এবং সালুম্বর জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাঁসওয়ারা, দৌসা, ডুঙ্গারপুর, হনুমানগড়, জয়সলমার, জালোর, করৌলি, খৈরথাল-তিজারা, পালি, সাওয়াই মাধোপুর, সিরোহি এবং উদয়পুর সহ ১২টি জেলায় খরা পরিস্থিতি বিরাজ করছে। রাজ্যের ২৭টি জেলায় এখনও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande