মানবিক উদ্যোগ, ৫০০-রও বেশি রোগীর পরিজনের হাতে খাবার তুলে দিল লায়ন্স ক্লাব অব ক্যালকাটা কোয়েস্ট
কলকাতা, ২৭ জুলাই (হি. স.): সমাজসেবার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব ক্যালকাটা কোয়েস্ট রবিবার কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালের বাইরে ৫০০-রও বেশি রোগীর পরিজনের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করেছে। দীর্ঘ সময় হাসপাতালে অবস্থান করা এবং
খাবার বিতরণ


কলকাতা, ২৭ জুলাই (হি. স.): সমাজসেবার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব ক্যালকাটা কোয়েস্ট রবিবার কলকাতার এসএসকেএম (পিজি) হাসপাতালের বাইরে ৫০০-রও বেশি রোগীর পরিজনের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করেছে। দীর্ঘ সময় হাসপাতালে অবস্থান করা এবং পর্যাপ্ত খাবারের অভাবে থাকা অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়। খাবার বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ক্লাবের সভাপতি রাজকুমার প্রসাদ, সম্পাদক এমজেএফ ফৈয়াজ হানিফ এবং কোষাধ্যক্ষ আশিস ঝুনঝুনওয়ালা। তাঁরা নিজে উপস্থিত থেকে গোটা কর্মসূচির তদারকি করেন এবং প্রত্যেক উপভোক্তার হাতে সময়মতো স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সোমবার এক বিজ্ঞপ্তিতে ক্লাবের সভাপতি রাজকুমার প্রসাদ জানান, প্রতি রবিবার নিয়মিতভাবে এসএসকেএম হাসপাতালের রোগীদের পরিজনদের জন্য এই খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। চিকিৎসার জন্য দূর-দূরান্ত থেকে আসা আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলিকে সামান্য স্বস্তি দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। খাবার পেয়ে উপকৃত মানুষেরা লায়ন্স ক্লাবের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজকুমার প্রসাদ বলেন, মানবসেবাই ঈশ্বরসেবা। তিনি জানান, লায়ন্স ক্লাব অব ক্যালকাটা কোয়েস্ট দীর্ঘদিন ধরে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande