ঝাড়গ্রামে বামপন্থী ছাত্র সংগঠনগুলির শপথ মিছিল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের জয় বলে দাবি
ঝাড়গ্রাম, ২৮ জুলাই (হি.স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের জয় হিসেবে দাবি করে মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে শপথ মিছিলের আয়োজন করল জেলার বামপন্থী ছাত্র সংগঠনগুলি। একই সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বাতিল,
ঝাড়গ্রামে বামপন্থী ছাত্র সংগঠনগুলির শপথ মিছিল, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের জয় বলে দাবি


ঝাড়গ্রাম, ২৮ জুলাই (হি.স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের জয় হিসেবে দাবি করে মঙ্গলবার ঝাড়গ্রাম শহরে শপথ মিছিলের আয়োজন করল জেলার বামপন্থী ছাত্র সংগঠনগুলি। একই সঙ্গে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বাতিল, দেশজুড়ে আন্দোলনরত ছাত্র-যুবদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রত্যাহার এবং জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ বাতিলের দাবিতে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ে পৌঁছায়। সেখানে একটি পথসভার আয়োজন করা হয়। সভা থেকে শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যা, ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবি এবং সরকারি শিক্ষাব্যবস্থাকে রক্ষার লক্ষ্যে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ডাক দেওয়া হয়।

পথসভায় বক্তব্য রাখেন ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর জেলা সম্পাদক মধুশ্রী মজুমদার, জেলা সভাপতি রজত ঘোষ, অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-এর জেলা সম্পাদক অনিন্দিতা বেরা এবং জেলা সভাপতি তাপস জানা।

শপথ মিছিল ও পথসভাকে কেন্দ্র করে বামপন্থী ছাত্র সংগঠনগুলির কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের দাবিগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আগামী দিনেও ধারাবাহিক কর্মসূচি নেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande