কঙ্গনাকে গুরুত্ব দিই না, তাঁর নিজের দলও তাঁকে গুরুত্ব দেয় না: সিজেপি
নয়াদিল্লি, ২৯ জুলাই (হি.স.): বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। মঙ্গলবার সিজেপি''র মুখ্য মুখপাত্র সৌরভ দাস বলেন, কঙ্গনা রানাউতকে তাঁর নিজের দলের নেতারাই বিশেষ গুরুত্ব দেন না, তাই তাঁর মন্তব্য নি
কঙ্গনাকে গুরুত্ব দিই না, তাঁর নিজের দলও তাঁকে গুরুত্ব দেয় না: সিজেপি


নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। মঙ্গলবার সিজেপি'র মুখ্য মুখপাত্র সৌরভ দাস বলেন, কঙ্গনা রানাউতকে তাঁর নিজের দলের নেতারাই বিশেষ গুরুত্ব দেন না, তাই তাঁর মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানানোরও কোনও প্রয়োজন দেখছে না সিজেপি।

সৌরভ দাস বলেন, “আমার মনে হয় না, জেন-জি, জেন-আলফা বা নতুন প্রজন্মের কেউ কঙ্গনা রানাউতের কথা গুরুত্ব দিয়ে শোনেন। এখন তিনি একজন রাজনীতিবিদ। কিন্তু তাঁর বক্তব্য বা অবস্থানকে মানুষ কতটা গুরুত্ব দেয়, সেটাই বড় প্রশ্ন।”

তিনি আরও বলেন, “হিমাচল প্রদেশে নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে কঙ্গনা নিজেই বলেছিলেন, তিনি ভেবেছিলেন সাংসদ হওয়ার পর খুব বেশি কাজ করতে হবে না। পরে বুঝেছেন, সাংসদ হিসেবে কাজের চাপ অনেক বেশি। এই মন্তব্যই তাঁর রাজনৈতিক দায়বদ্ধতা ও বিষয়টির প্রতি তাঁর গুরুত্ব কতটা, তা স্পষ্ট করে দেয়।”

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande