বিধায়ক সঙ্গীতা রায়ের বাড়িতে প্রশাসনের নোটিস
কোচবিহার, ২৮ জুলাই (হি.স.): ভুয়ো শংসাপত্র ব্যবহার করে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়ের বাড়িতে নোটিস পাঠাল প্রশাসন। মহকুমা শাসকের সুনির্দিষ্ট নির্দেশের ভিত্তিতে বিডিও অফিস থেকে এই নোটিস পাঠানো হয়েছে। মঙ্
বিধায়ক সঙ্গীতা রায়ের বাড়িতে প্রশাসনের নোটিস


কোচবিহার, ২৮ জুলাই (হি.স.): ভুয়ো শংসাপত্র ব্যবহার করে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়ের বাড়িতে নোটিস পাঠাল প্রশাসন। মহকুমা শাসকের সুনির্দিষ্ট নির্দেশের ভিত্তিতে বিডিও অফিস থেকে এই নোটিস পাঠানো হয়েছে। মঙ্গলবারই শংসাপত্র যাচাইয়ের দিন ধার্য করা হয়েছে।

বিধানসভা নির্বাচনের সময় থেকেই সিতাইয়ের তৎকালীন তৃণমূল প্রার্থীর এসসি সার্টিফিকেট নিয়ে তীব্র আপত্তি তুলেছিলেন বিজেপি প্রার্থী আশুতোষ বর্মা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে প্রশাসন। সেই মর্মে নথিপত্র নিয়ে হাজির হওয়ার নির্দেশ দেয় প্রশাসন। মঙ্গলবার বিধায়ক কিংবা তাঁর পরিবারের কাউকে না পেয়ে বাড়ির দেওয়ালে নোটিস সাঁটিয়ে দিয়ে যায় ব্লক প্রশাসন। যদিও এই নিয়ে বিধায়কের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande