সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিজনদের অর্থ সাহায্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জলপাইগুড়ি, ২৭ জুলাই (হি.স.): সম্প্রতি সিকিমের নামচি জেলায় সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয় নামে। তাতে পশ্চিমবঙ্গের ১১ জনের মৃত্যু হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নিহতদের পরিজনদের অর্থ সাহায্য করেন। গত ২০ জুলাই সিকিমের নামচিতে এনএইচপিসি প্রকল্পের
সিকিমে সুড়ঙ্গ বিপর্যয়ে নিহতদের পরিজনদের অর্থ সাহায্য মুখ্যমন্ত্রী শুভেন্দুর


জলপাইগুড়ি, ২৭ জুলাই (হি.স.): সম্প্রতি সিকিমের নামচি জেলায় সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয় নামে। তাতে পশ্চিমবঙ্গের ১১ জনের মৃত্যু হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার নিহতদের পরিজনদের অর্থ সাহায্য করেন। গত ২০ জুলাই সিকিমের নামচিতে এনএইচপিসি প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ভয়াবহ ধসের ঘটনায় পশ্চিমবঙ্গের ডুয়ার্সের ১১ জন শ্রমিক মৃত্যু হয়। ঘটনার দিনই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী বিশাল লামা এবং দার্জিলিংয়ের জেলাশাসক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজের সার্বিক তদারকি করেন।

সোমবার জলপাইগুড়ির জেলাশাসকের কার্যালয়ে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই কঠিন সময়ে তাঁদের পাশে থাকার এবং সর্বতোভাবে সহযোগিতা করার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার প্রতিটি শোকার্ত পরিবারকে ৫ লক্ষ টাকা করে এককালীন অনুদান এবং পরিবারের একজন যোগ্য সদস্যকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দিচ্ছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেছেন, আমি পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার আহ্বান জানাচ্ছি। রাজ্যে প্রচুর শিল্প-সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আমূল ১৫ একর জমিতে একটি আইসক্রিম তৈরির কারখানা স্থাপন করবে। আগামী দুই মাসের মধ্যে বারোটি চা-বাগান পুনরায় চালু হতে চলেছে। জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কোনও সরকারি জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না। যারা 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের আওতাভুক্ত নন, তারা 'মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা প্রকল্প'-এর সুবিধা পাবেন। ১৬ আগস্ট থেকে 'আয়ুষ্মান ভারত' কার্ড বিতরণ শুরু হবে এবং ৩০ আগস্টের মধ্যে সমস্ত যোগ্য সুবিধাভোগী 'অন্নপূর্ণা যোজনা'-র সুবিধা পাবেন। কোনও সাধারণ নাগরিককেই কোনও রকম সমস্যার সম্মুখীন হতে হবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande