নীল-সাদা অতীত! এবার দৃশ্যমান গেরুয়া রঙে লেখা ‘নবান্ন’
কলকাতা, ২৭ জুলাই (হি.স.): রাজ্যে নতুন সরকার গঠনের প্রায় তিন মাস পর প্রশাসনিক সদর দফতর নবান্নে শুরু হয়েছে দৃশ্যমান পরিবর্তনের কাজ। এতদিন ভবনের গায়ে নীল-সাদা রঙে লেখা থাকা ‘নবান্ন’ নামটি এবার গেরুয়া রঙে রাঙানো হচ্ছে। সোমবার সকাল থেকেই ভবনের সামনে
নবান্ন


কলকাতা, ২৭ জুলাই (হি.স.): রাজ্যে নতুন সরকার গঠনের প্রায় তিন মাস পর প্রশাসনিক সদর দফতর নবান্নে শুরু হয়েছে দৃশ্যমান পরিবর্তনের কাজ। এতদিন ভবনের গায়ে নীল-সাদা রঙে লেখা থাকা ‘নবান্ন’ নামটি এবার গেরুয়া রঙে রাঙানো হচ্ছে। সোমবার সকাল থেকেই ভবনের সামনে কর্মীদের পুরনো রঙ মুছে নতুন রঙ করার কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। নিরাপত্তার মধ্যেই ধাপে ধাপে রং করার কাজ চলছে। নবান্ন রাজ্য সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র। মুখ্যমন্ত্রী, বিভিন্ন দফতরের মন্ত্রী এবং শীর্ষ আমলাদের দফতর এই ভবনেই অবস্থিত। ফলে ভবনের বাহ্যিক পরিচয়ে এই পরিবর্তন স্বাভাবিকভাবেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। যদিও এই রঙ পরিবর্তনের কারণ সম্পর্কে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এটি নতুন সরকারের প্রতীকী বার্তা হিসেবেও ব্যাখ্যা করা হতে পারে। অন্যদিকে বিরোধী শিবিরের একাংশ এই পরিবর্তনের তাৎপর্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। সোমবার ভবনের সামনে দিয়ে যাওয়া বহু সাধারণ মানুষ এই পরিবর্তনের কাজ প্রত্যক্ষ করেন এবং অনেকেই মোবাইল ফোনে ছবি বন্দি করেন। প্রশাসনিক সূত্রের দাবি, দ্রুত গতিতে কাজ চলছে এবং খুব শিগগিরই সম্পূর্ণ গেরুয়া রঙে ‘নবান্ন’ নামটি ভবনের গায়ে স্পষ্টভাবে ফুটে উঠবে। এই পরিবর্তনের পর প্রশাসনিক ভবনে আরও কোনও পরিবর্তন আনা হবে কি না, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande