
নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): কমনওয়েলথ গেমস ২০২৬-এ রৌপ্য পদক জয়ের জন্য সোমবার রাজা মুথুপান্ডিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে রাষ্ট্রপতি লেখেন, কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের ৬৫ কেজি বিভাগে রৌপ্য পদক জয়ের জন্য রাজা মুথুপান্ডিকে হার্দিক শুভেচ্ছা। আপনার এই সাফল্যে দেশ গর্বিত। আগামী দিনের প্রচেষ্টার জন্য রইল আমার শুভকামনা।
উল্লেখ্য, ভারতীয় ভারোত্তোলক মুথুপান্ডি কমনওয়েলথ গেমসে দুর্দান্ত পারফরম্যান্স করে পুরুষদের ৬৫ কেজি বিভাগে রৌপ্য পদক জয় করেছেন। শনিবার আয়োজিত প্রতিযোগিতায় মুথুপান্ডি মোট ২৮৬ কেজি ওজন তুলে দ্বিতীয় স্থান অধিকার করেন এবং দেশকে গেমসের দ্বিতীয় রৌপ্য পদক এনে দেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি