পূর্ব বর্ধমান থেকে মাদক-সহ গ্রেফতার ভিন রাজ্যের ৩ জন
পূর্ব বর্ধমান, ২৭ জুলাই (হি.স.): গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। রবিবার রাতে জেলার গোদা আন্ডারপাস এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা-সহ ওড়িশার তিন বাসিন্দাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয
পূর্ব বর্ধমান থেকে মাদক-সহ গ্রেফতার ভিন রাজ্যের ৩ জন


পূর্ব বর্ধমান, ২৭ জুলাই (হি.স.): গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। রবিবার রাতে জেলার গোদা আন্ডারপাস এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা-সহ ওড়িশার তিন বাসিন্দাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে মাদকের পাচারকাজে ব্যবহৃত গাড়িটিও। ধৃত তিন ব্যক্তির নাম শেখ আজম, মহম্মদ রামিজ ও প্রদীপ্ত মুখি।

গোপন সূত্রে পুলিশ জানতে পারে, ওড়িশা থেকে একটি চার চাকা গাড়িতে করে মাদক অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। রবিবার রাতে গোদা আন্ডারপাস সংলগ্ন এলাকায় আগে থেকেই সতর্ক ছিল পুলিশ। সন্দেহজনক গাড়িটি নজরে আসতেই সেটিকে আটকানো হয় এবং তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande