শিলাবতী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক
পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই (হি.স.): শিবের মাথায় জল ঢালতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। শিলাবতী নদীতে স্নান করতে নেমে জলের তোড়ে ভেসে গেলেন দুই যুবক। সোমবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার আমলাশুলি অঞ্চলের কান্তোড়ে।
শিলাবতী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক


পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই (হি.স.): শিবের মাথায় জল ঢালতে এসে মর্মান্তিক দুর্ঘটনা। শিলাবতী নদীতে স্নান করতে নেমে জলের তোড়ে ভেসে গেলেন দুই যুবক। সোমবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার আমলাশুলি অঞ্চলের কান্তোড়ে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্রাবণ মাসের সোমবার শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে গড়বেতা থেকে সাত জন যুবক গোয়ালতোড়ের কান্তোড়ে আসেন। পুজো দেওয়ার আগে তাঁরা শিলাবতী নদীতে স্নান করতে নামেন। বর্ষায় নদীতে জল বেড়েছে, স্রোতও বেশ প্রবল। নদীতে নামার পরেই আচমকা জলের গভীরে তাঁরা তলিয়ে যেতে শুরু করেন। সাত জনের মধ্যে পাঁচ জন যুবক কোনও রকমে সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও, বাকি দুই যুবক প্রবল স্রোতে তলিয়ে যান। খবর দেওয়া হয় গোয়ালতোড় থানায়। নিখোঁজ দুই যুবকের সন্ধানে শিলাবতী নদীতে তল্লাশি শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande