
নয়াদিল্লি, ২৭ জুলাই (হি.স.): সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। তিনি সিআরপিএফ বাহিনীর সমস্ত সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন। এক্স মাধ্যমে উপরাষ্ট্রপতি জানিয়েছেন, দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় অমূল্য অবদান রেখেছে সিআরপিএফ।
উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এক্স মাধ্যমে জানিয়েছেন, অসামান্য সাহস, অবিচল নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে সিআরপিএফ দেশের ঐক্য, অখণ্ডতা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় অমূল্য অবদান রেখেছে। তাঁদের বীরত্ব, আত্মত্যাগ এবং কর্তব্যের প্রতি অটল নিষ্ঠার জন্য দেশ এই সাহসী সদস্যদের সশ্রদ্ধ অভিবাদন জানায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ