পুরুলিয়া স্টেশন থেকে উদ্ধার নাবালিকা
পুরুলিয়া, ২৮ জুলাই (হি.স.): পুরুলিয়া স্টেশন থেকে এক নাবালিকাকে উদ্ধার করলো রেল পুলিশ (জিআরপি)। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে একটি হোমে পাঠানো হয়েছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পুরুলিয়া রেল স্টেশনের ২ নম্বর
পুরুলিয়া স্টেশন থেকে উদ্ধার নাবালিকা


পুরুলিয়া, ২৮ জুলাই (হি.স.): পুরুলিয়া স্টেশন থেকে এক নাবালিকাকে উদ্ধার করলো রেল পুলিশ (জিআরপি)। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে একটি হোমে পাঠানো হয়েছে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় পুরুলিয়া রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এক নাবালিকাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। একাই ছিল ওই নাবালিকা। কর্তব্যরত রেল পুলিশ (জিআরপি) তাকে নিয়ে স্টেশনে থাকা শিশুদের জন্য নির্দিষ্ট ঘরে নিয়ে যান। এক মহিলা কনস্টেবল সেসময় তার দেখভাল করেন। কাউন্সিলিং করা হয় ওই নাবালিকাকে। সে জানায়, পুরুলিয়া জেলার বড়বাজার থানা এলাকায় তাদের বাড়ি। সেখান থেকে পালিয়ে এসেছে সে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ওই নাবালিকাকে পুরুলিয়ার মেট্ৰন আনন্দ মঠে পাঠানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande