অন্ধ্রপ্রদেশে অটোয় ধাক্কা ট্রাকের, মৃত ৪
হায়দরাবাদ, ৩ জুলাই (হি.স.) : অন্ধ্রপ্রদেশের মারকাপুর জেলায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া একটি অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার মারকাপুরের মহকুমা পুলিশ আধিকারিক ইউ. নাগা র
অন্ধ্রপ্রদেশে অটোয় ধাক্কা ট্রাকের, মৃত ৪


হায়দরাবাদ, ৩ জুলাই (হি.স.) : অন্ধ্রপ্রদেশের মারকাপুর জেলায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া একটি অটোরিকশার সঙ্গে ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার মারকাপুরের মহকুমা পুলিশ আধিকারিক ইউ. নাগা রাজু জানান, বৃহস্পতিবার গভীর রাতে কামবাম এলাকার বেঙ্গালুরু হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। বিয়ের আগে পূজা দিতে কনে রাস্তার ধারের বিনায়ক স্বামী মন্দিরে প্রবেশ করেছিলেন। সেই সময় পরিবারের অন্য সদস্যরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় অপেক্ষা করছিলেন। ঠিক সেই সময় পিছন থেকে একটি দ্রুতগতির ট্রাক এসে অটোটিকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই কনের দুই দাদা, এক বৌদি এবং এক খুড়তুতো ভাইয়ের মৃত্যু হয়। মৃতদের নাম আভুল আলাকানন্দা (১৯), আভুল আঙ্কালু (২০), আভুল নাগেশ (১৭) এবং আভুল নাগেশ্বরী (২)। তাঁরা সকলেই গিদ্দালুরের নাল্লাবান্ডা বাজার এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার সময় কনে মন্দিরের ভিতরে থাকায় তিনি অক্ষত রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত চালকের খোঁজ চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande