
গান্দেরবাল, ৩ জুলাই (হি.স.) : মধ্য কাশ্মীরের গান্দেরবাল জেলায় গাগানগির টানেলের কাছে শুক্রবার সিআরপিএফ-এর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ৬ জন জওয়ান আহত হয়েছেন।
এদিন পুলিশ সূত্রে জানা গিয়েছে, চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সেটি টানেলের কাছে রাস্তা থেকে পিছলে পড়ে যায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই আহত জওয়ানদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের নিকটবর্তী একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
--------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস