এটাওয়ায় দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের ধাক্কা ট্রাকের; মৃত ৫, আহত অন্তত ১১
এটাওয়া, ৩ জুলাই (হি.স.): দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের দ্রুতগামী ট্রাক ধাক্কা দেওয়ায় মৃত্যু হল পাঁচ জনের। আহত হয়েছেন অন্তত ১১ জন। উত্তর প্রদেশের এটাওয়ার ঘটনা। বৃহস্পতিবার বেশি রাতে বাসটি ফাররুখাবাদ থেকে দিল্লির দিকে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দে
এটাওয়ায় দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা ট্রাকের; মৃত ৫, আহত অন্তত ১১


এটাওয়া, ৩ জুলাই (হি.স.): দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের দ্রুতগামী ট্রাক ধাক্কা দেওয়ায় মৃত্যু হল পাঁচ জনের। আহত হয়েছেন অন্তত ১১ জন। উত্তর প্রদেশের এটাওয়ার ঘটনা। বৃহস্পতিবার বেশি রাতে বাসটি ফাররুখাবাদ থেকে দিল্লির দিকে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, এটাওয়া-অলিগঞ্জ রাস্তায় দাঁড়িয়েছিল উত্তর প্রদেশ রোডওয়েজের একটি বাস। যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় চলছিল মেরামতির চেষ্টা। বাসের কিছু যাত্রী বাস থেকে নেমে দাঁড়িয়েছিলেন রাস্তায়। সেই সময় একটি দ্রুতগামী ট্রাক এসে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকজন আহত যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সরকারি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

এটাওয়ার জেলাশাসক অরবিন্দ সিং বলেন, কিছু যাত্রী বাসের ভেতরে ছিলেন, আর অন্যরা বাস থেকে নেমে কাছাকাছি দাঁড়িয়েছিলেন। ঠিক সেই সময় পেছন থেকে দ্রুতগতিতে একটি ট্রাক এগিয়ে এসে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছেন, তাঁদের চিকিৎসা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande