ধ্রুব রাঠীর ভিডিও নিয়ে হাই কোর্টের নির্দেশ, ১৫ দিনের মধ্যে সিদ্ধান্তের নির্দেশ অভিযোগ নিষ্পত্তি কমিটিকে
নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : ইউটিউবার ধ্রুব রাঠীর একটি ভিডিও অপসারণের দাবিতে দায়ের হওয়া মামলায় কেন্দ্র সরকারের অভিযোগ নিষ্পত্তি আপিল কমিটিকে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। বিচারপতি স্বর্ণকান্তা শর্মার বেঞ্চ শুক্র
ধ্রুব রাঠী


নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : ইউটিউবার ধ্রুব রাঠীর একটি ভিডিও অপসারণের দাবিতে দায়ের হওয়া মামলায় কেন্দ্র সরকারের অভিযোগ নিষ্পত্তি আপিল কমিটিকে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। বিচারপতি স্বর্ণকান্তা শর্মার বেঞ্চ শুক্রবার এই নির্দেশ দেয়।

আইনজীবী অমিত সচদেবা আদালতে আবেদন করে ২১ মার্চ প্রকাশিত ধ্রুব রাঠীর ক্যান হিন্দুস ইট বিফ ? কেরালা স্টোরি ২ এক্সপোসড শিরোনামের ইউটিউব ভিডিওটি সরিয়ে দেওয়ার দাবি জানান। তাঁর অভিযোগ, ওই ভিডিওতে ভগবান রাম ও সীতাকে অবমাননা করা হয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।

শুনানিতে কেন্দ্রের পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতে বলেন, ভিডিওটি হিন্দু দেবদেবীদের অবমাননা করেছে এবং এ ধরনের বিষয় গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, হয় গুগল ভিডিওটি সরিয়ে দিক, না হলে আদালত প্রয়োজনীয় নির্দেশ দিক, যাতে তা কার্যকর করা যায়।

এরপর আদালত কেন্দ্র সরকারের অভিযোগ নিষ্পত্তি আপিল কমিটিকে ১৫ দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেয়। আদালত জানিয়েছে, নির্দেশ অমান্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আবেদনকারীর অভিযোগ, ধ্রুব রাঠীর ওই ভিডিওতে ভগবান রাম ও সীতার অবমাননার পাশাপাশি সনাতন ধর্মের অনুভূতিতে আঘাত করা হয়েছে এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, এই মামলায় গত ১১ জুন সাকেত আদালত দিল্লি পুলিশকে অ্যাকশন টেকেন রিপোর্ট (এটিআর) জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande