অনশনরত সোনম ওয়াংচুকের সমর্থনেও একদিনের উপবাসে বসলেন সমর্থকেরা
নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : নতুন দিল্লির জন্তর মন্তরে টানা ছয় দিন ধরে অনশনরত পরিবেশবিদ সোনম ওয়াংচুকের সমর্থনে শুক্রবার একদিনের উপবাস পালন করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র কর্মী-সমর্থকেরা। সিজেপি-র প্রধান অভিজিৎ দীপকে এক্স-এ পোস্ট করে জানান
অনশনরত সোনম ওয়াংচুকের সমর্থনেও একদিনের উপবাসে বসলেন সমর্থকেরা


নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : নতুন দিল্লির জন্তর মন্তরে টানা ছয় দিন ধরে অনশনরত পরিবেশবিদ সোনম ওয়াংচুকের সমর্থনে শুক্রবার একদিনের উপবাস পালন করলেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র কর্মী-সমর্থকেরা।

সিজেপি-র প্রধান অভিজিৎ দীপকে এক্স-এ পোস্ট করে জানান, ওয়াংচুকের শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। এই পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়াতেই দলের সদস্য ও সমর্থকেরা প্রতীকী একদিনের উপবাসে সামিল হয়েছেন। যাঁরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন, তাঁদের ওয়াংচুকের মনোবল বাড়াতে ভিডিও বার্তা প্রকাশেরও আহ্বান জানান তিনি।

দীপকের দাবি, ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতে লাদাখের মানুষ এবং তাঁর সমর্থকেরা ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি পালন করছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সোনম ওয়াংচুকের রক্তে শর্করার মাত্রা নেমে ৬০-এ পৌঁছায় এবং তাঁর রক্তচাপও স্বাভাবিকের তুলনায় অনেক কমে যায়। এরপর থেকেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande