বাড়িতে বসেই আগামী ছয় মাস বিনামূল্যে আপডেট করা যাবে আধার
নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : দেশের প্রত্যন্ত এলাকার বাসিন্দারাও এবার বাড়িতে বসেই সহজে আধার কার্ডে ই-মেল, মোবাইল নম্বর, ঠিকানা-সহ বিভিন্ন তথ্য আপডেট করতে পারবেন। ১ জুলাই থেকে শুরু হওয়া এই পরিষেবা আগামী ছয় মাস সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। পরিষেবা চ
বাড়িতে বসেই আগামী ছয় মাস বিনামূল্যে আপডেট করা যাবে আধার


নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.) : দেশের প্রত্যন্ত এলাকার বাসিন্দারাও এবার বাড়িতে বসেই সহজে আধার কার্ডে ই-মেল, মোবাইল নম্বর, ঠিকানা-সহ বিভিন্ন তথ্য আপডেট করতে পারবেন। ১ জুলাই থেকে শুরু হওয়া এই পরিষেবা আগামী ছয় মাস সম্পূর্ণ বিনামূল্যে মিলবে। পরিষেবা চালুর প্রথম দু'দিনেই ২৫ লক্ষেরও বেশি মানুষ তাঁদের ই-মেল ঠিকানা আপডেট করেছেন।

শুক্রবার কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতীয় ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি (ইউআইডিএআই) ১ জুলাই থেকে এই উদ্যোগ চালু করেছে। এর ফলে আধারের তথ্য সংশোধন ও হালনাগাদ করা আগের তুলনায় অনেক সহজ হয়েছে।

মন্ত্রকের দাবি, নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে তৈরি নতুন আধার অ্যাপ-এর মাধ্যমে স্মার্টফোন থেকেই মোবাইল নম্বর, ঠিকানা-সহ একাধিক তথ্য সহজে আপডেট করা যাচ্ছে। ইতিমধ্যেই ৪০ লক্ষেরও বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করে তাঁদের মোবাইল নম্বর আপডেট করেছেন। এছাড়া প্রায় ১০ লক্ষ মানুষ অ্যাপের মাধ্যমে ঠিকানাও সংশোধন করেছেন।

মন্ত্রকের মতে, ডিজিটাল ইন্ডিয়ার আওতায় উন্নত ভারতের লক্ষ্য পূরণে নাগরিকবান্ধব ডিজিটাল পরিষেবা পৌঁছে দিতে ইউআইডিএআই-এর অঙ্গীকারেরই প্রতিফলন এই উদ্যোগ।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande