শনিবার থেকে দু'দিনের উত্তর প্রদেশ সফরে নিতিন নবীন
নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নবীন শনিবার থেকে উত্তর প্রদেশে দু''দিনের সফরে থাকবেন। এই সফরকালে নিতিন নবীন দলের প্রবীণ নেতা ও পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। পাশাপাশি তিনি বিজেপির জনপ্রতিনিধি,
নিতিন নবীন


নয়াদিল্লি, ৩ জুলাই (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নবীন শনিবার থেকে উত্তর প্রদেশে দু'দিনের সফরে থাকবেন। এই সফরকালে নিতিন নবীন দলের প্রবীণ নেতা ও পদাধিকারীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। পাশাপাশি তিনি বিজেপির জনপ্রতিনিধি, এনডিএ নেতা এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময় করবেন। উত্তর প্রদেশে আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগে নিতিন নবীনের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শুক্রবার বিজেপি সূত্রে জানা গেছে, নিতিন নবীন সংগঠনকে মজবুত করার পাশাপাশি 'শক্তি কেন্দ্র সংযোজক সম্মেলনে'ও বক্তব্য রাখবেন। উত্তর প্রদেশ বিজেপির নতুন টিম গঠিত হওয়ার পর এটি উত্তর প্রদেশে নিতিন নবীনের প্রথম সফর।

বিজেপি সূত্রে জানা গেছে, শনিবার লখনউয়ের পুরনো হায়দরাবাদে অবস্থিত শ্রী হনুমান সেতু মন্দিরে নিতিন নবীন পুজো দেবেন। তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, দুই উপমুখ্যমন্ত্রী, বিজেপির সাংসদ, বিধায়ক এবং বিধান পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। উত্তর প্রদেশ বিজেপি-র কোর কমিটির সঙ্গেও বৈঠক করবেন তিনি। পদ্মশ্রী ড. বিদ্যা বিন্দু সিং-এর লখনউয়ের বাসভবনে উত্তর প্রদেশের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৈশভোজও করবেন তিনি।

রবিবার নিতিন নবীন উত্তর প্রদেশের প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতিদের সঙ্গে চা-চক্রে যোগ দেবেন। উত্তর প্রদেশের এনডিএ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং ব্রজেশ পাঠকের সঙ্গে আলোচনা করবেন নিতিন নবীন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande