বৃষ্টি হয়েই চলেছে মুম্বইয়ে, বাণিজ্যনগরীতে জারি লাল সতর্কতা
মুম্বই, ৪ জুলাই (হি.স.): বৃষ্টি হয়েই চলেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে মুম্বইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও ভারী বৃষ্টি হয়েছে মুম্বইয়ের সর্বত্রই। এতটাই বৃষ্টি হয়েছে যে বিভিন্ন জায়গায় রাস্
বৃষ্টি হয়েই চলেছে মুম্বইয়ে, বাণিজ্যনগরীতে জারি লাল সতর্কতা


মুম্বই, ৪ জুলাই (হি.স.): বৃষ্টি হয়েই চলেছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। ভারতীয় আবহাওয়া দফতরের পক্ষ থেকে মুম্বইয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও ভারী বৃষ্টি হয়েছে মুম্বইয়ের সর্বত্রই। এতটাই বৃষ্টি হয়েছে যে বিভিন্ন জায়গায় রাস্তায় জল জমে গিয়েছে। ভারী বর্ষণের ফলে নভি মুম্বইয়ের এপিএমসি সব্জি বাজারের প্রধান প্রবেশপথে জল জমে গিয়েছে।

ভারী বৃষ্টিতে মুম্বইয়ের জনজীবন কার্যত বিপর্যস্ত। নানা স্থানে রাস্তায় জল জমে যাওয়ায় ধীর গতিতে চলাচল করছে যানবাহন। মুম্বইয়ের বিভিন্ন অংশে ভারী বর্ষণের পর ভাসাই এলাকায় জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিএমসি ও প্রশাসন সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে। খুব প্রয়োজন না হলে মুম্বইবাসীকে বাইরে বেরোতে বারণ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande