রামনগর-উধমপুর সড়কে ভূমিধস, বন্ধ যানবাহন চলাচল
জম্মু, ৪ জুলাই (হি.স.): ভারী বৃষ্টির ফলে জম্মু ও কাশ্মীরের রামনগর-উধমপুর সড়কের কাউঘা সংলগ্ন এলাকায় ব্যাপক ভূমিধস হওয়ায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং রাস্তা পরিষ্কারের কাজের তদারকি করতে স্থানীয় কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। রা
রামনগর-উধমপুর সড়কে ভূমিধস, বন্ধ যানবাহন চলাচল


জম্মু, ৪ জুলাই (হি.স.): ভারী বৃষ্টির ফলে জম্মু ও কাশ্মীরের রামনগর-উধমপুর সড়কের কাউঘা সংলগ্ন এলাকায় ব্যাপক ভূমিধস হওয়ায় রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং রাস্তা পরিষ্কারের কাজের তদারকি করতে স্থানীয় কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। রাস্তা থেকে বড় বড় পাথর ও ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে।

রাস্তা নির্মাণকারী ঠিকাদার ও রামপুরের স্থানীয় বাসিন্দা পুষ্পিন্দর সিং বলেন, শনিবার সকাল ৭টা নাগাদ আমরা খবর পাই রাস্তাটি বন্ধ হয়ে গেছে। আমরা যন্ত্রপাতি নিয়ে এসেছি এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক করতে এক ঘণ্টার মধ্যেই রাস্তাটি পরিষ্কার করে ফেলব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande