(আপডেট) ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, চলবে ১৩ আগস্ট পর্যন্ত
নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের আসন্ন বাদল (মনসুন) অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী ১৩ আগস্ট পর্যন্ত। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়কমন্ত্রী ক
সংসদ


নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): আগামী ২০ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের আসন্ন বাদল (মনসুন) অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী ১৩ আগস্ট পর্যন্ত। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়কমন্ত্রী কিরণ রিজিজু।

সংসদীয় বিষয়কমন্ত্রী জানান, ভারত সরকারের সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের উভয় কক্ষেরই (লোকসভা ও রাজ্যসভা) ২০২৬ সালের বাদল অধিবেশন ডাকার বিষয়ে সম্মতি দিয়েছেন। আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে এই অধিবেশন ১৩ আগস্ট পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে জাতীয় গুরুত্বসম্পন্ন বিভিন্ন বিষয়ে অর্থবহ বিতর্ক, আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, বিগত বাজেট অধিবেশনের পর থেকে সংসদের উভয় কক্ষেই রাজনৈতিক সমীকরণ এবং সংখ্যার ভারসাম্যে বড়সড় বদল এসেছে। বর্তমানে শাসক পক্ষ আরও শক্তিশালী হয়েছে এবং বিরোধীদের আসন সংখ্যা হ্রাস পেয়েছে। এছাড়া সাম্প্রতিক বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রভাবও এই অধিবেশনে দেখা যেতে পারে। এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল, বিশেষ করে ‘সংবিধান সংশোধনী বিল’ পাস করানোর বিষয়ে জোর তৎপরতা চালাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande