পেরুর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা
নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): পেরুর নব-নির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জিতেছেন রক্ষণশীল দলের নেত্রী, বছর ৫১-র কেইকো। তিনি প্রাক্তন প্রেসিডেন্ট আলবের
পেরুর প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা


নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): পেরুর নব-নির্বাচিত প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে জিতেছেন রক্ষণশীল দলের নেত্রী, বছর ৫১-র কেইকো। তিনি প্রাক্তন প্রেসিডেন্ট আলবের্তো ফুজিমোরির মেয়ে। চলতি মাসের শেষ দিকে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। পেরুর নির্বাচনে এ বার বড় বিষয় ছিল, অপরাধ দমন। কেইকো তাঁর নির্বাচনী প্রচারে বার বার কঠোর হাতে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার এক্স মাধ্যমে জানিয়েছেন, পেরুর রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হওয়ায় কেইকো ফুজিমোরিকে আন্তরিক অভিনন্দন। পেরুর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি আপনার সফল কার্যকাল কামনা করি এবং আমাদের দেশগুলোর জনগণের কল্যাণে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা রাখি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande